সিলেটের জৈন্তাপুরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সিলেটের জৈন্তাপুরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৩:৩৮:০৬ পূর্বাহ্ন

সিলেটের জৈন্তাপুরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

ছবি : সংগৃহীত


সম্প্রতি সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও সরকারি স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন শরীয়তপুর-ঢাকা সড়কের সামনে ইউএইচএফপিও ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. শেখ মোস্তফা খোকন, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মিঞা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ, সদর হাসপাতালের আরএমও ডা. মিতু আক্তার প্রমুখ। এ সময় শরীয়তপুরে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

ইউএইচএফপিও ফোরামের সভাপতি ডা. মাহমুদুল হাসান বলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স, জরুরি বিভাগসহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে আমরা এ কর্মসূচি পালন করছি। আমরা এ ঘটনার বিচার চাই।

শরীয়তপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. শেখ মোস্তফা খোকন বলেন, বিনা কারণে সিলেটে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসক ও সেবাদানকারীদের ওপর হামলার প্রতিবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে নিরাপত্তা জোরদারসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক