জৈন্তাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৫:৫২:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন

জৈন্তাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন।


সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন হয়। 

মানববন্ধনে বক্তব্যে রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত প. প. কর্মকর্তা ডা. আবু সালেহীন খান, ডাঃ সাজ্জাদ হোসেন, কনসালটেন্ট ডাঃ মাহফুজা রহমান চৌধুরী 

বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চারজন রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। এ সময় তারা চিকিৎসক-সেবাদানকারীদের উপর হামলার পাশাপাশি সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এছাড়া তারা কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী