জগন্নাথপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৮:১৬:১৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সাজু মিয়া (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এরআগে রোববার রাতে উপজেলার পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের এক ভাড়া বাসা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সাজু মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (আশিঘর) এলাকার আবারক উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আরেফীন বলেন, সাজু মিয়া দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযানকালে সে গাঁজা ভর্তি পলিথিনের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাজু মিয়াকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৭ হাজার টাকা।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, মাদক ব্যবসায়ী সাজু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী