হঠাৎ তীব্র শীতে কাবু হাওরাঞ্চলের মানুষ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

হঠাৎ তীব্র শীতে কাবু হাওরাঞ্চলের মানুষ

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৬:২৫:১১ পূর্বাহ্ন

হঠাৎ তীব্র শীতে কাবু হাওরাঞ্চলের মানুষ

হঠাৎ তীব্র শীতে কাবু হাওরাঞ্চলের মানুষ।


বোরো মৌসুমে হঠাৎ জেঁকে বসা তীব্র শীতে কাবু নিম্ন আয়ের হাওরাঞ্চলের সাধারন মানুষ। তিন দিন ধরে ঘন কুয়াশায় আচ্ছাদিত তাহিরপুরের হাওরাঞ্চল। রোদ না থাকায় সকাল থেকেই সন্ধ্যার পূর্বাবস্থা বিরাজ করছে প্রকৃতিজুড়ে।

সকাল থেকেই রোদ নেই, বইছে মৃদু বাতাস। ফলে নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। এছাড়া হাওরে বোরো ধানের চারা রোপণ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন কৃষক ও শ্রমিকেরা। তারপরও নিম্ন আয়ের মানুষ পেটের তাগিদে কাজ করতে বেড়ুচ্ছেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের দেখা মেলে কিছুসময়।

ফলে তাহিরপুরের ৭ টি ইউনিয়নে হাড়কাঁপানো শীতে কাঁপছে উপজেলার প্রত্যন্ত জনপদ। ঠান্ডা বাতাস কমে গেলে শীতের তীব্রতা বাড়তে থাকে।  সীমান্ত এলাকায় শীতের তীব্রতা বেশি দেখা গেছে। অনেকেই আবার খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকেই গরম কাপড় কিনছেন। নিম্ন আয়ের মানুষ ফুটপাতের দোকান থেকে শীত নিবারণের জন্য সোয়েটার, জ্যাকেট কিনতে দেখা গেছে।

প্রকৃতির বৈরী আবহাওয়ার কারণে বিশেষ করে ভরা বোরো মৌসুমের সময়ে হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার শনির হাওর,মাঠিয়ান হাওর, টাংগুয়ার হাওর,গুরমার হাওর,মহালিয়ার হাওরসহ  বিভিন্ন হাওরে কৃষি শ্রমিকেরা কাজে নামতে পারেননি।

শনিরহাওর পাড়ের কৃষক আব্দুল কাদির জানান, শীত বেড়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে বেশি টাকা দিয়েও জমিনে কাজের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে বোরো চাষাবাদে  কষ্ট হচ্ছে।আবার শ্রমীক পেলেও দুপুর হয়ে যায়।

টাঙ্গুয়ার হাওরপাড়ের বোরো চাষি লিমন  মিয়া বলেন, গত কয়েকদিন ধরে হাড়কাঁপানো শীতে জীবন-জীবিকা কষ্টের হয়ে গেছে। শীতে বোরো জমিতে চারা রোপণ করতে পারছি না।আমরা দিনের ১২ টা পর্যন্ত ঘর থেকেই বেরুতে পারনিা শিতের জন্য।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা বলেন, হাওর এলাকায় শীতের তীব্রতা থাকলেও বোরো জমিতে চারা রোপণে কৃষক ও শ্রমিকরা কষ্ট করেই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী