গণসংবর্ধনায় ভালবাসায় সিক্ত এডভোকেট রনজিত সরকার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

গণসংবর্ধনায় ভালবাসায় সিক্ত এডভোকেট রনজিত সরকার

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৮:২৭:০২ পূর্বাহ্ন

গণসংবর্ধনায় ভালবাসায় সিক্ত এডভোকেট রনজিত সরকার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বি পি স্কুল এন্ড কলেজের খেলার মাঠে, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

বিকেল ৩ টায় অনুষ্ঠান শুরু হলে ফুলেল শুভেচছা চলে সন্ধ্যা পর্যন্ত। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি।

অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারকে সম্মাননা স্মারক, ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করে উপজেলা আওয়ামী লীগ। এরপর পর্যায়ক্রমে হাজারো দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী