জগন্নাথপুরে অটোরিকশায় যাত্রী সেঁজে দিন দুপুরে ছিনতাই, একজন গ্রেপ্তার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অটোরিকশায় যাত্রী সেঁজে দিন দুপুরে ছিনতাই, একজন গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ১০:২১:১২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অটোরিকশায় যাত্রী সেঁজে দিন দুপুরে ছিনতাই, একজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে প্রকাশ্যে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে। ছিনতাইকারীকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ধারালো অস্ত্র উঠিয়ে ব্যবসায়ীর নিকট থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এঘটনায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি)  জগন্নাথপুর থানায় এব্যাপারে একটি মামলা হয়েছে।

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের ব্যবসায়ী আবু সুফিয়ান তালকুদার গত ২০ ডিসেম্বর বিকেল তিনটার দিকে পৌরশহরের জগন্নাথপুর বাজারের সোনালি ব্যাংক থেকে দুই লাখ ৩৮ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা তুলে তিনি একটি অটোরিকশা করে পৌরশহরের ইকড়ছই স্লুইসগেইট এলাকায় যাওয়ার সময় জগন্নাথপুর বাজার সংলগ্ন ইকড়ছই জামে মসজিদ এলাকায় পৌঁছামাত্র অটোরিকশায় যাত্রীসেজে থাকা অপর চার ছিনতাইকারী ব্যবসায়ীকে চাকু দেখিয়ে জোরপূর্বক প্যান্টের প্যাকেট থেকে ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গাড়ী থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয। পরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক দিয়ে দ্রুত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এঘটনার প্রায় এক মাস পর গতকাল সোমবার রাত ৮টার দিকে স্থানীয় পৌরপয়েন্টে ওই ছিনতাইকারীদের সঙ্গে থাকা অটোরিকশার চালককে ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ী স্থানীয়দের লোকজনের সহযোগিতায় অটোরিকশাসহ চালককে আটক করে পুলিশকে সোর্পদ করা হয়। আটক চালকের নাম জুবেদ আহমদ (২৩)। তিনি সিলেট জালালাবাদ থানার ফতেপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।

মামলার বাদি আবু সুফিয়ান তালুকদার জানান, ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় সামনে একটি অটোরিকশা দাড়ানো ছিল। আমাকে বলল, কই যাবেন। আমি বললাম সামনে যাবো। তখন চালক বলল ওই দিকে আমরা যাচ্ছি। তখন গাড়ীতে আরও চারজন ছিল। আমিও গাড়ীতে উঠে পড়ি। কিছুদূর যাওয়ার পর যাত্রী সেজে থাকা ছিনতাইকারীকে চাকু উঠিয়ে জোরপূর্বক আমার নিকট থেকে ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। সোমবার আমি ছিনতাইকারীর সঙ্গে থাকা ওই চালককে চিনতে পেরে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করি।এঘটনায় আমি তিনজনের নাম উল্লেখ করে চারকে আসামি করে ছিনতাই মামলা দায়ের করেছি।

স্থানীয় পৌর কাউন্সিলর সুহেল আহমদ বলেন, ছিনতাইকারীকে অটোরিকশা নিয়ে চালক ও যাত্রী সেঁজে দিনদুপুরে ছিনতাই করে অর্থ লুট করেছে।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে সুনামগঞ্জ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী