শীতের তীব্রতায় বিদ্যুতের চাহিদা কম থাকলেও এরমধ্যেই লোডশেডিং করছে সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগ। একই অবস্থা পল্লী বিদ্যুতের সঞ্চালনেও। একারণে ভরা এই মৌসুমে সেচ কাজে কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে। সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সুনামগঞ্জ শহর ও শহরতলির ছয়টি ফিডারে গেল তিনদিন হয় দিনে দুই ঘণ্টা করে লোডশেডিং করতে হচ্ছে।
শাল্লার নোয়াগাঁওয়ের সেচ প্রকল্পের দায়িত্ব পালনকারী লক্ষী কান্ত দাস বললেন, গেল তিন চারদিন হয় সকালে দুই তিন ঘন্টা পিডিবির বিদ্যুৎ থাকে না। এ কারণে ভোগান্তিতে পড়েছি আমরা। এখন সেচের ভরা মৌসুম। সার্বক্ষণিক বিদ্যুৎ থাকলে ভালো হয়। একই সমস্যায় পড়েছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরাও।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু নুয়মান বললেন, চাহিদা পাঁচ মেঘাওয়াট, পাচ্ছি চার মেঘাওয়াট। এ কারণে লোডশেডিং করতে হচ্ছে। জাতীয় গ্রীড থেকেই কম সরবরাহ হচ্ছে। এই সমস্যা কেটে যাবে জানিয়েছেন কতৃর্পক্ষ।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিলন কুমার কুণ্ডু বললেন, চাহিদা ৩০ মেঘাওয়াট, পাওয়া যাচ্ছে ২০—২২ মেঘাওয়াট। কিছু লোডশেডিং করতে হচ্ছে। তবে এটি সহনীয় পর্যায়ে আছে।
জৈন্তাবার্তা/এমকে




