ধর্মপাশায় নিখোঁজের ৪দিন পর গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ধর্মপাশায় নিখোঁজের ৪দিন পর গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৭:৪৮:৩৪ পূর্বাহ্ন

ধর্মপাশায় নিখোঁজের ৪দিন পর গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নিহত গৃহবধূ আঁখি মনি।


সুনামগঞ্জের ধর্মপাশায় ৪ দিন আগে নিখোঁজ হওয়া গৃহবধূর লাশ কংস নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

২৪ জানুয়ারি, বুধবার ১১ টায় ঘুলুয়া গ্রাম সংলগ্ন কংস নদ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

আঁখি মনি ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের আয়নালের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি আঁখি মনি নিখোঁজ হয়। বুধবার সকাল ৯ টায় ইউপি সদস্য পুষ্প আক্তারের বাড়ির সামনে কংস নদে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শাহিন আলমকে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করে।

ধর্মপাশা থানার ওসি মোঃ শামছু দৌহা জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বামী বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী