জগন্নাথপুরে ছিনতাই মামলার আরেক আসামি গ্রেফতার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ছিনতাই মামলার আরেক আসামি গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৯:৪২:১০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ছিনতাই মামলার আরেক আসামি গ্রেফতার

প্রতিকী ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে প্রকাশ্যে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম আলী নুর (২৩)। তিনি সিলেট জালালাবাদ থানার লামাকাজি (মির্জাগাঁও) গ্রামের আক্কাস আলীর ছেলে।

বুধবার( ২৪ জানুয়ারি) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ওই আসামিকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।.

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) অলক দাস বলেন, ছিতাইয়ের ঘটনায় এরমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে সুনামগঞ্জ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


প্রসঙ্গত, উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের ব্যবসায়ী আবু সুফিয়ান তালকুদার গত ২০ ডিসেম্বর বিকেল তিনটার দিকে পৌরশহরের জগন্নাথপুর বাজারের সোনালি ব্যাংক থেকে দুই লাখ ৩৮ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা তুলে তিনি একটি অটোরিকশা করে পৌরশহরের ইকড়ছই স্লুইসগেইট এলাকায় যাওয়ার সময় অটোরিকশায় যাত্রী সেজে থাকা অপর চার ছিনতাইকারী ব্যবসায়ীকে চাকু দেখিয়ে জোরপূর্বক ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গাড়ী থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক দিয়ে দ্রুত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এঘটনায় গত সোমবার ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অটোরিকশার চালককে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়েরএঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও একজনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন আবু সুফিয়ান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী