ট্রাকচাপায় সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

ট্রাকচাপায় সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ১০:৩৮:৩০ পূর্বাহ্ন

ট্রাকচাপায় সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ছবি: সংগৃহীত


সিরাজগঞ্জের শাহজাদপুরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এসএম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোভ্যানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

পাবনার মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের আনছার আলী তালুকদার ও তার স্ত্রী ফরিদা খাতুন।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার  বলেন, সন্ধ্যায় আনছার আলী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শাহজাদপুর থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। অটোভ্যানটি ঢাকা-পাবনা মহাসড়কের বাঘাবাড়ী এসএম তেল পাম্পের সামনে পৌঁছালে পাবনার বেড়া থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই আনছার আলী ও তার স্ত্রী নিহত হন। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় চাপা দেওয়া ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক