নারী দলে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

নারী দলে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন

নারী দলে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ


যুক্তরাষ্ট্রের ওহাইওতে নারীদের ক্রীড়া দলগুলোর যেকোনো পর্যায়ে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ওহাইওর গভর্নর এই প্রস্তাবে ভেটো দিলেও অঙ্গরাজ্যটির আইনপ্রণেতারা বুধবার (২৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত আইন প্রণয়ন করেন।

নারীদের ক্রীড়া দলে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করার পাশাপাশি ওহাইও আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিনেট শিশুদের ক্ষেত্রে জেন্ডার অ্যাফার্মিং কেয়ার বা লৈঙ্গিক পরিচয় ফুটিয়ে তোলে এমন কোনো সেবা নিষিদ্ধ করেছে।

রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রতিনিধি গ্যারি ক্লিক এই বিলটি উত্থাপন করে বলেন, ‘ওহাইও সিনেট নারী ও শিশুদের সুরক্ষার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা অত্যন্ত দারুণ।' আগামী ৩ মাস পর থেকে এই আইন কার্যকর হবে।

নতুন এই আইনের ফলে রাজ্যটির কোনো চিকিৎসক শিশুদের স্বাভাবিকভাবে প্রাপ্ত লিঙ্গের পরিবর্তনের কোনো অপারেশন করতে পারবেন না।  একই সঙ্গে স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে নারীদের দলে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়েছে এই আইনে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী