দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ , আহত ১৫
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ , আহত ১৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১২:১৩:৫২ অপরাহ্ন

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ , আহত ১৫


সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে শওকত আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের দলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত শওকত আলী উপজেলার রাজানগর ইউনিয়নের দলোয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- ইলিয়াস মিয়া, ফরহাদ, তাজু মিয়া, সায়েক মিয়া, জয়মুন্নুর, ফিরুজ আলী, মতিন মিয়া, সিদ্দিক আহমেদ, আলী হোসেন, মিজানুর রহমান, আল আমীন, ফয়েজ। বাকিদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দলোয়া গ্রামের শওকত আলী ও তৈয়ব মিয়ার গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। নির্বাচন এলে দুই গোষ্ঠী দুই প্রার্থীর পক্ষ নেয়। এতে বিরোধ আরো বেড়ে যায়। এর জের ধরে বৃহস্পতিবার হঠাৎ তৈয়ব মিয়ার লোকজন ও শওকত আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে শওকত আলীর মৃত্যু হয়।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে অনেক আগে থেকেই বিরোধ ছিলো। এর জের ধরে ওই সংঘর্ষ হলে একজন মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী