আ.লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় জামিন পেলেন সাবেক এমপি রতন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

আ.লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় জামিন পেলেন সাবেক এমপি রতন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৫:২৭:২৪ পূর্বাহ্ন

আ.লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় জামিন পেলেন সাবেক এমপি রতন

ফাইল ছবি


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আওয়ামীলীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় সুনামগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আগাম জামিন পেয়েছেন।

গত বুধবার (২৪ জানুয়ারি) ছয় সপ্তাহের জন্য উচ্চ আদালত থেকে এমপি রতনসহ এই মামলায় ছয়জন আগাম জামিন পেয়েছেন।

ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান ছয় সপ্তাহের জন্য আগাম জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর পূর্বে নির্বাচন কমিশনের(ইসি)নির্দেশে গত ৬ জানুয়ারি জেলার ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক।

নির্বাচন কমিশন থেকে গত ৫ জানুয়ারি কমিশনের উপসচিব(আইন)মোঃ আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এই মামলা করার নির্দেশনা দেওয়া হয়। উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা,জামালগঞ্জ,তাহিরপুর ও মধ্যনগর। নির্বাচন কমিশন থেকে ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া নির্দেশনাপত্রে বলা হয়েছে,সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনসহ নূরে আলম, আবুল কাশেম, আবুল হাসেম, মোজাহিদ ও তোফায়েল জয়শ্রী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসে থাকা কর্মীদের ওপর হামলা চালান। তাঁদের স্মার্টফোন ভেঙে ফেলেন। নৌকার ব্যানার,পোস্টার ছিঁড়ে ফেলেন। তাঁদের মারধর করাসহ প্রাণনাশের হুমকি দেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার (২০০৮) লঙ্ঘন। এ অবস্থায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়।

আওয়ামি লীগে দলীয় কর্মীরা বলেন, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের(কেটলি প্রতীক)নেতৃত্বে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন সুনামগঞ্জ ১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ। অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশের পরিপ্রেক্ষিতে ৩১শে ডিসেম্বর ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন কমিটির কাছে জবাব দেন। একই দিন অভিযোগকারীর সাক্ষ্য গ্রহণ করে অনুসন্ধান কমিটি। পরে নির্বাচন কমিশনে এ বিষয়ে প্রতিবেদন দেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্মপাশা থানার এসআই আবদুস সবুর জানান,আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার আসামীরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন পেয়েছেন শুনেছেন কিন্তু এ বিষয়ে কোন কাগজপত্র এখনও আমি হাতে পাননি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী