জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৮:৫৬:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি)  দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার জুমার নামাজের পর নোয়াগাঁও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করা নিয়ে ওই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের আরেক আওয়ামী লীগের সদস্য ইজাজ মিয়ার কথা–কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের খেলার মাঠে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।  এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন–আব্দুল ওয়াকিদ (৫০), আলী হোসেন (৪০), হালিম মিয়া (৩৫), আব্দুল হাদি (৪০) ও শাহিন মিয়া (৪৮)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আওলাদ তালুকদার মুগ্ধ বলেন, গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রাথমিকভাবে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী