জগন্নাথপুরে ময়লা-আবর্জনা ঘিরেই পৌরশহর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ময়লা-আবর্জনা ঘিরেই পৌরশহর

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৭:২৪:৫৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ময়লা-আবর্জনা ঘিরেই পৌরশহর

জগন্নাথপুরে ময়লা-আবর্জনা ঘিরেই পৌরশহর।


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের টিএন্ডটি রোড ময়লা আবর্জনা ভাগাড়ে পরিণত হয়েছে।পৌরশহরে প্রাণকেন্দ্র এই প্রধান সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন উপজেলার শত শত মানুষ। সড়কের পাশে অবাদে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। সড়কের পাশে এভাবে ময়লা-আবর্জনা ফেলায়  বাড়ছে বায়ুদূষণ, দুর্গন্ধে পথচারী এই পথে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌর শহরের টিএন্ডটি সড়কের উত্তরদিকে ভাগাড়ের এমন দৃশ্য। প্রতিদিন বাজার ও পৌরশহর পরিস্কার করে এ স্থানে আবর্জনা ফেলে রাখেন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। এমনকি বাজারের স্থানীয় ব্যবসায়ীরা এ স্থানে আবর্জনা রাখেন- এমটা দেখা গেছে। বৃষ্টি এলে এখানে ময়লা ও পলিথিন ছড়িয়ে ছিটিয়ে দূর্ভোগ আরো বাড়িয়ে দেয়। মাত্র কয়েক গজ দূরে পৌরভবন থাকলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা।

পৌরসভার বাসিন্দা তৈয়বুর রহমান সিতু বলেন,সব সময় দুর্গন্ধ ছড়ায়। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কোনো দিনই ভালোভাবে পরিষ্কার করতে দেখিনি। কিন্তু মাত্র কয়েক গজ দূরে পৌরভবন থাকলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না,কর্তৃপক্ষ একটু সচেতন হলেই এই বেহাল থেকে জনগণকে মুক্তি দিতে পারে।

সৈয়দপুর এলাকার বাসিন্দা আশরাফ আলী বলেন, ময়লার গাড্ডারের দুর্গন্ধের কারণে আমরা বাজারে এলে  ঠিকমতো থাকতে পারি না। 

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আরা আশা বলেন,ময়লার স্তুপের মাছি খাবারে বসলে মানবদেহে ডায়রিয়াসহ নানা রোগ হতে পারে। ময়লাযুক্ত জমাপানি থেকে জন্ম নিতে পারে মশা। পানিবাহিত রোগও হতে পারে।

জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজামান বলেন,পৌরসভার বর্জ্য দূরে ফেলা হয়,পরিবেশ বিনষ্ট হবে না। শীঘ্রই আবর্জনা সরানোর ব্যবস্থা করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী