মোহাম্মদ আব্বাসকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

মোহাম্মদ আব্বাসকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ১২:২৮:২১ অপরাহ্ন

মোহাম্মদ আব্বাসকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় কাজ করছে ১০টি দেশ। যার নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ দেশগুলো ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

দেশগুলো বর্তমানে তিনটি দিক নিয়ে কাজ করছে। যারমধ্যে রয়েছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি, ফিলিস্তিনি অথরিটিকে নতুন করে সাজানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে— সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, একাধিক পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। তবে সেগুলোর মধ্যে কয়েকটি ‘শর্তযুক্ত, অস্পষ্ট এবং তুমুল বিরোধীতার মুখে পড়েছে।’

এরমধ্যে অন্যতম পরিকল্পনা হলো— বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের ক্ষমতা কমিয়ে ফেলে, নতুন একজন প্রধানমন্ত্রীকে সব ক্ষমতা দেওয়া। অর্থাৎ, আব্বাস প্রেসিডেন্ট থাকবেন কিন্তু তার কোনো ক্ষমতা থাকবে না। তার পদটি হবে শুধমাত্র আনুষ্ঠানিক।

পরিকল্পনায় আরও রয়েছে, নতুন ফিলিস্তিনি সরকারের ক্ষমতা শক্তিশালী করতে গাজায় একটি আরব শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে।

এছাড়া তারা আরও একটি বিষয় বিবেচনা করছেন। সেটি হলো, ফিলিস্তিনিদের আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি বিল পাস করা। যেটিতে যুক্তরাষ্ট্রের সম্মতি থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী