জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া ট্রাক ৫ মাস পর উদ্ধার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া ট্রাক ৫ মাস পর উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৩:৪১:১৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া ট্রাক ৫ মাস পর উদ্ধার

জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া ট্রাক ৫ মাস পর উদ্ধার।


সুনামগঞ্জের জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে ট্রাক ডুবে চালক ও হেলপার নিহতের ঘটনার পাঁচ মাস পর সেই ট্রাকটি উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) উপজেলার নলজুর নদী থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার সকাল থেকে ৩০ জন শ্রমিক ট্রাকটি উদ্ধারে কাজ শুরু করেন। 

বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নদীতে বেশি পানি থাকায় এত দিন ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার ট্রাকটি উদ্ধারের পর জব্দ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২২ আগস্ট সিমেন্টবোঝাই ট্রাকটি সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকার কাটাগাঙ্গ বেইলি সেতু ভেঙে নদীতে ডুবে যায়। পরে দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবন্ত ট্রাকের ভেতর থেকে চালক ওমর ফারুক ও হেলপার জাকির হোসেন কলিন্সের মরদেহ উদ্ধার করে। সেতু ভেঙে নদীতে সিমেন্টবোঝাই ট্রাক, চালকসহ দুজনের মরদেহ উদ্ধারএ ঘটনায় ওই রাতেই অতিরিক্ত মালবোঝাই ট্রাক উঠে বেইলি সেতু ভেঙেছে—এমন অভিযোগ এনে জগন্নাথপুর থানায় গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে ৩ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। 

মামলার ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, নিহত ওই দুজনের ময়নাতদন্তের প্রতিবেদন এখনো আসেনি। মামলার তদন্তকাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মামলার প্রতিবেদন (চার্জশিট) আদালতে দাখিল করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী