প্রতিকী ছবি
সুনামগঞ্জের মধ্যনগরে ইঁদুর মারার বিষপান করে আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের আলিয়াহারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ার ওই গ্রামের মহব্বত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘দীর্ঘদিন ধরে নেশা করে আসছে আনোয়ার।
নেশাগ্রস্ত অবস্থায় শনিবার দুপুরে বিষপান করে সে। পরে স্বজনরা আহত অবস্থায় পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘বর্তমানে লাশ ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এই বিষয়ে মৃতের পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




