শান্তিগঞ্জে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে দুই শতাধিক পরিবার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে দুই শতাধিক পরিবার

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৬:৪৭:১৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে দুই শতাধিক পরিবার

শান্তিগঞ্জে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে দুই শতাধিক পরিবার।


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নাইন্দা নদীর তীরবর্তী  জয়কলস গ্রামটি নদী ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে ২ শতটি পরিবার। 

সরেজমিনে জয়কলস গ্রামের নাইন্দা নদীর ভাঙ্গল এলাকা ঘুরে ও গ্রামবাসীর সাথে আলাপকালে জানা যায়, নাইন্দা নদী সংলগ্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য এলজিইডি কর্তৃক নির্মিত পাকা রাস্তাটি বিগত ২ বছর যাবৎ ভাঙ্গনের মুখে পড়েছে। প্রতিনিয়ত ভাঙ্গনের ফলে রাস্তার কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে কয়েকটি বসত বাড়ীও ভাঙ্গনের কবলে পড়েছে। রাস্তাটি অধিকাংশ জায়গার ঢালাইয়ের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন সময় রাস্তাটি ভেঙ্গে গিয়ে মারাত্বক দূর্ঘটনার আশংখা করছেন গ্রামবাসী। এই রাস্তা দিয়ে শুধু জয়কলস নয় জগজীবন পুর গ্রামের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী শতাধিক মানুষ চলাফেরা করেন প্রতিনিয়ত। এই রাস্তটির নদী ভাঙ্গন এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকল্প গ্রহন করে দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান গ্রামবাসী। 

এ বিষয়ে গত ২৪ জানুয়ারী সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের কাছে আবেদন করেছেন গ্রামবাসী। জয়কলস গ্রামের মানিক লাল চক্রবর্তী বলেন, এই রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে পড়ায় পুরো গ্রামবাসী হুমকির মুখে রয়েছে। শুধু  রাস্তায় ভাঙ্গন নয় কয়েকটি বসত বাড়ীতে ভাঙ্গন ধরেছে। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে এই  গ্রামের নদীর তীরবর্তী পাকা রাস্তা সহ প্রায় ২ শতটি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। 

জয়কলস মনোরঞ্জন দাশ, কাজল বিশ্বাস, গৌতম রায়, মনো রায় সৈলেন বিশ্বাস, সুজন তালুকদার সহ একাধিক ব্যক্তি জানান এই শুধু রাস্তা ভাঙ্গন নয় বর্ষাকালে রাস্তাটি পানি তলিয়ে যায় বিধায় গ্রামের পরিবার গুলোকে নদী ভাঙ্গনের কবল থেকে বাঁচাতে উক্ত ঝুঁকিপূর্ণ রাস্তাটি মেরামত সহ উচ্চতা বৃদ্ধি ও প্রশস্ত  করার জন্য প্রশাসনের কাছে তারা জোর দাবী জানান। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা জানান, নদী ভাঙ্গনের ফলে রাস্তা ভেঙে গেছে এ নিয়ে একটি আবেদন পেয়েছি। সংশ্লিষ্ট সবাইকে বলে দিয়েছি যদি আপনারা অন্য দিকে জায়গা দেন আমরা একটা রাস্তা বানিয়ে দিবার চেষ্টা করতে পারি। তাছাড়া নদী ভাঙ্গন বিষয় টা পানি উন্নয়ন বোর্ড দেখভাল করেন আমি তাদের সেখানে আবেদন করতে বলেছি।

সুনামগঞ্জ পওর বিভাগ ২ এর নির্বাহী পরিচালক মো: শামসুদ্দোহা বলেন, এরকম একটি আবেদন আমরা পেয়েছি এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী