রমজানে পণ্যের সংকট হবে না: সুনামগঞ্জে সালমান এফ রহমান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

রমজানে পণ্যের সংকট হবে না: সুনামগঞ্জে সালমান এফ রহমান

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৭:১৭:২৯ পূর্বাহ্ন

রমজানে পণ্যের সংকট হবে না: সুনামগঞ্জে সালমান এফ রহমান

ছবি : নিজস্ব


প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, ‘রমজানের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। রমজান মাসে দেশে পণ্যের সংকট হবে না। ভারত আমাদের পণ্য দিয়ে সহায়তা করবে।’

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদিপুর গ্রামে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে একটি গোষ্ঠী নানাভাবে অপপ্রচারে লিপ্ত ছিল। দেশকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল। দেশ নাকি অর্থনৈতিক সংকটে পড়বে, সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু আপনারা দেখেছেন ৭ জানুয়ারির নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের অর্থনীতির প্রবৃদ্ধি এগিয়ে যাচ্ছে।

সালমান এফ রহমান আরও বলেন, ‘বাংলাদেশে অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার সুযোগ নেই। দেশের অর্থনীতির সব থেকে বড় শক্তি কৃষিখাত। প্রতিবছর দেশে কৃষির বাম্পার ফলন হচ্ছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পর আমরা সরকার গঠন করেছি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রধান কাজ হচ্ছে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিকে যে জায়গাতে নিয়ে এসেছেন, সেই জায়গাতে ধরে রাখা। তবে কোভিড, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, এখন ইসরাইল-ফিলিস্তিনর যুদ্ধের কারণে এটা একটা চ্যালেঞ্জ। এখন দেশের অর্থনৈতিক ভিতকে শক্ত করার বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার।’

এর আগে দুপুরে হেলিকপ্টারযোগে দিরাই উপজেলার নগদিপুর গ্রামে পৌঁছান সালমান ফজলুর রহমান। পরে যুক্তরাজ্য প্রবাসী শিল্প উদ্যোক্তা জিল্লুল হোসেনের আয়োজনে তাঁকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় নাগরিক সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমদ, ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী পল স্টুয়ার্ট ক্রলি, এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী