ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ন

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

ছবি : সংগৃহিত


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং বৃহৎ গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার কর্ণধার ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী এখন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তিনি এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার ও তার পরিবারের মোট সম্পদ ২৩ দশমিক ছয় বিলিয়ন বৃদ্ধি পেয়ে ২০৭ দশমিক ছয় বিলিয়ন ডলার হয়েছে।

ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ইলন মাস্কের ২০৪ দশমিক সাত বিলিয়ন সম্পদ অতিক্রম করেন বার্নার্ড আর্নল্ট।

তালিকায় মাস্কের পরেই, অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক তিন বিলিয়ন ডলার।

শীর্ষ ১০ ধনীর নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে ১১তম স্থানে রয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার। ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি রয়েছেন ১৬তম স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ৭৯ দশমিক দুই বিলিয়ন ডলার।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি :

১. বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার, মোট সম্পদ ২০৭.৬ বিলিয়ন ডলার

২. ইলন মাস্ক, মোট সম্পদ ২০৪.৭ বিলিয়ন ডলার

৩. জেফ বেজোস, মোট সম্পদ ১৮১.৩ বিলিয়ন ডলার

৪. ল্যারি এলিসন, মোট সম্পদ ১৪২.২ বিলিয়ন ডলার

৫. মার্ক জুকারবার্গ, মোট সম্পদ ১৩৯.১ বিলিয়ন ডলার

৬. ওয়ারেন বাফেট, মোট সম্পদ ১২৭.২ বিলিয়ন ডলার

৭. ল্যারি পেজ, মোট সম্পদ ১২৭.১ বিলিয়ন ডলার

৮. বিল গেটস, মোট সম্পদ ১২২.৯ বিলিয়ন ডলার

৯. সের্গেই ব্রিন, মোট সম্পদ ১২১.৭ বিলিয়ন ডলার

১০. স্টিভ বলমার, মোট সম্পদ ১১৮.৮ বিলিয়ন

সূত্র : দি মিন্ট, এনডিডিভি

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী