শাল্লায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শাল্লায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৩:৫৫:২২ পূর্বাহ্ন

শাল্লায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ


সুনামগঞ্জের শাল্লায় শান্তি সমাবেশ করেছে শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন। সারা দেশে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি কালো পতাকা মিছিলের প্রতিবাদে এই শান্তি সমাবেশটি করা হয়েছে। 

শান্তি সমাবেশ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের শাল্লা সদরস্হ ঘুঙ্গিয়ারগাঁও বাজারের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার এসে শান্তি সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দরা। 

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য সদস্য এ্যাড: দিপু রঞ্জন দাস,১নং আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল-কাউসার,

আওয়ামীলীগ নেতা আশরাফ মনীর,যুবলীগ নেতা লাল আমিন তালুকদার,ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সন্দীপ সরকার সন্দীপ। 

এসময় বক্তারা বলেন গত ৭ই জানুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু বিএনপি জামায়াতের নীলনকশার ষড়যন্ত্রের কোনো শেষ নেই। বক্তারা বলেন উন্নয়নের রোল মডেল খ্যাত আওয়ামী লীগ সরকারকে কোনো ষড়যন্ত্র করে দমাতে পারবে না। বিএনপির কালো পতাকা মিছিলের প্রতিবাদ জানিয়ে শান্তি সমাবেশের সভাপতি সুবল চন্দ্র দাসের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশটি শেষ করা হয়। 

এদিকে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি কালো পতাকা মিছিলের নির্দেশনা থাকলেও শাল্লায় বিএনপিকে কোন কর্মসূচি পালন করতে দেখা যায় নি। সরেজমিনে গিয়ে বিএনপির স্থানীয় কার্যালয় বন্ধ দেখা গেছে। এবং শাল্লা উপজেলা বিএনপির কোন নেতাকর্মীরা কোন কর্মসূচি পালন না করলেও, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে শাল্লা সদরস্হ বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে পুলিশকে।

এসময় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী