রাজাকে হত্যার পর প্রাসাদ থেকে রানিকে অপহরণ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

রাজাকে হত্যার পর প্রাসাদ থেকে রানিকে অপহরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ১২:৩১:৫৮ অপরাহ্ন

রাজাকে হত্যার পর প্রাসাদ থেকে রানিকে অপহরণ

ছবি: সংগৃহীত


নাইজেরিয়ার ঐতিহ্যবাহী রাজা সেগুন আরেমুকে প্রাসাদে ঢুকে গুলি করে হত্যার পর রানিকে অপহরণ করেছে দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী। এ সময় রাজার স্ত্রীর সঙ্গে থাকা আরও একজনকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল ও রাজা। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তার ওপর হামলা করা বন্দুকধারীরা কারা বা তারা কোনো মুক্তিপণ দাবি করছে কি না, তা স্পষ্ট নয়।

অপহরণের ঘটনা মোকাবিলায় নাইজেরিয়ায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যেই এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল।

প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে দেশটির সুশীল সমাজের ৫০টি সংগঠন জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে। তারা বলছে, গতবছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ১ হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছে।

রাজা আরেমু হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য আখ্যা দিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা কাছের একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।

বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহারণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরির কারণে ওই ছয় বোনের একজনকে মেরে ফেলা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী