গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২৭ হাজার
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৮ AM

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২৭ হাজার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৩:১২:৩৯ AM

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২৭ হাজার


ইসরায়েলি বাহিনীর গত প্রায় চার মাসের অভিযানে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ১৯ জনে। এই নিহতদের পাশাপাশি যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় আহত হয়েছেন মোট ৬৬ হাজার ১৩৯ জনে।

এর মধ্যে আগের দিন বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষনে নিহত হয়েছেন ১১৮ জন এবং আহত হয়েছেন ১৯০ জন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক-বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে হামাস যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে।

বস্তুত, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর গত ৭৫ বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষের হত্যা দেখেছে ইসরায়েল। অভূতপূর্ব সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার এক সপ্তাহ পর বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও।

শুক্রবারের বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার মাসের যুদ্ধে গাজায় হাজার হাজার হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৮৫ শতাংশ ফিলিস্তিনি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,