বিশ্বজুড়ে কমেছে খাবারের দাম
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৮ AM

বিশ্বজুড়ে কমেছে খাবারের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৩:৫৩:৪৮ AM

বিশ্বজুড়ে কমেছে খাবারের দাম

বিশ্বজুড়ে কমেছে খাবারের দাম।


জানুয়ারিতে বিশ্বে খাদ্য মূল্য সূচক কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটি জানিয়েছে, গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে। 

জাতিসংঘের সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, গম ও ভুট্টার দাম কমায় খাদ্য মূল্য কমেছে। খবর এএফপির

সংস্থাটির খাদ্য মূল্য সূচক বিশ্ব  বাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে। সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্ট। এটি ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম।

এফএও জানিয়েছে, সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে  গমের রফতানি মূল্য কমায় ফাওয়ের সিরিয়াল মূল্য সূচক আগের মাসের তুলনায় ২.২ শতাংশ  কমেছে। এছাড়া ভূট্টার দামও কমেছে।

সংস্থাটি জানিয়েছে, গত সাতমাস ধরে মাংসের মূল্য সূচকও অব্যাহতভাবে কমছে। গত ডিসেম্বরের তুলনায় এ হার ১.৪ শতাংশ কমেছে। তবে একই সময়ে চিনির মূল্য বেড়েছে। আগের মাসের তুলনায় জানুয়ারিতে চিনির মূল্য সূচক বেড়েছে ০.৮ শতাংশ।

বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে বিশ্বে শস্য উৎপাদন ২ হাজার ৮৩৬ মিলিয়ন টন বলে ধারণা করা হচ্ছে। এটি ২০২২ সাল থেকে ১.২ শতাংশ বেশি। সর্বশেষ সিরিয়াল সাপ্লাই এবং ডিমান্ড ব্রিফের নতুন পূর্বাভাস অনুসারে এমন তথ্য জানা গেছে।

বিবৃতিতে ২০২৩/২৪ সালে খাদ্যশস্যের বৈশ্বিক বাণিজ্য এখন ৪৮০ মিলিয়ন টনে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি আগের বছরের থেকে 0.8 শতাংশ বেশি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,