সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছাতকের মাহবুবুর আলম
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছাতকের মাহবুবুর আলম

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৪:৫৬:২৯ পূর্বাহ্ন

সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছাতকের মাহবুবুর আলম

মাহবুবুর আলম।


সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

রোববার (৪ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক পত্রে অনুমোদনের বিষয়টি জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে গঠিত ৩৫ সদস্যের কার্য্যকরি কমিটির কাগজপত্র পরীক্ষা করে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাতকের উদীয়মান তরুণ ব্যবসায়ী, যুবনেতা মোঃ মাহবুবুর আলম। কমিটির সভাপতি ইফতেখার আহমেদ সোহেল। কার্যকরি সভাপতি শাহ নূরুর রহমান। ৯ সহসভাপতি হলেন, মো. আরিফ আহমেদ সুমন, ফয়জুল ইসলাম, ইলিয়াছ উদ্দিন লিপু, রাখাল দে, জুবায়ের আহমদ চৌধুরী (সুমন), মো. মুহিদ মিয়া, মো. নাছির উদ্দিন, মো. হাকিম আব্দুল হাকিম ও জাহিদুল হক চৌধুরী।

কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুবায়ের আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ জাহান। সহ সধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৯জন। তারা হলেন, মিসবাহ উদ্দিন, মো. সেবুল মিয়া, মো. ওয়াহিদুজ্জামান সালাম, মো. গোলাম কিবরিয়া (রাসেল), শফিক নূর, আব্দুল মুকিত মুুকুল, চঞ্চল পাল, মো. আব্দুস সামাদ খান ও  মো. মাহবুবুর আলম।

সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, অর্থ সম্পাদক শায়েস্তা মিয়া, প্রচার সম্পাদক মো. লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ হেলাল, ক্রীড়া সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. এমদাদুল হক, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আশিক উদ্দিন।

পাঁচজন কার্য্যনির্বাহী সদস্য হলেন জামাল উদ্দিন আহমদ, ইকবাল হোসেন, ফখরুল আলম, কামাল আহমদ ও মো. আল আমিন।

কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি  ইফতেখার আহমদ সোহেল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।

সহ সাধারণ সম্পাদক পদে মোঃ মাহবুবুর আলমকে নির্বাচিত করায় তিনি  ট্রাক পিকআপ  ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী