উন্নয়নের সঙ্গে বাংলাদেশের মর্যাদা বেড়েছে: এম এ মান্নান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

উন্নয়নের সঙ্গে বাংলাদেশের মর্যাদা বেড়েছে: এম এ মান্নান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ১০:৫৪:২৮ পূর্বাহ্ন

উন্নয়নের সঙ্গে বাংলাদেশের মর্যাদা বেড়েছে: এম এ মান্নান

ছবি : নিজস্ব


সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশের উন্নয়নের সঙ্গে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। তাই প্রশংসা করে শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সুতরাং যারা বলেছিল আমেরিকা শেখ হাসিনার সঙ্গে নেই তারা সঠিক নয়। তারা শুধু ঘরে বসে কথা বলতে পারে। মাঠে থাকে না। আশা করি তাদের এখন সুবুদ্ধির উদয় হবে এবং এ দেশের উন্নয়নে তারাও শামিল হতে পারবে।

সোমবার( ৫ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কর্মী সভায় তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন,আমার রাজনীতির উদ্দেশ্য সাধারণ মানুষের জন্য কাজ করা। গ্রামের সাধারণ পরিবারে আমার জন্ম। আমি দেখেছি গ্রামের কষ্ট, দুর্দশা। তাই আমি রাজনীতিতে এসেছি গ্রামের জন্য কাজ করতে। আমি কিছু কাজ করেছি। সকল কাজ কেউই করতে পারে না। আরও অনেক কাজ বাকি রয়েছে। আমার পর যে আসবে সে করবে। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা আছেন, কাজ হবে। আমারও উন্নয়নের নেশা রয়েছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে চার শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি সমবায় সমিতিকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন সংসদ সদস্য এম এ মান্নান। এ ছাড়া জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের আয়োজনে উপজেলার ৬০০ শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তির ২৫ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী