ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ১২:৫৮:২২ PM

ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস

ছবি: সংগৃহীত


ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রোস্টেট ক্যান্সার নয় তবে সম্প্রতি চিকিৎসা নেওয়া সময় রাজার ক্যান্সার ধরা পড়েছে।

তবে ঠিক কী ধরণের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা চার্লস- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাকিংহাম প্যালেস।

দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার রাজার নিয়মিত চিকিৎসা পরীক্ষার পরেই বাকিংহাম প্যালসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়েছে,  রাজা চার্লস তার চিকিৎসার জন্য ইতিবাচক আছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি দায়িত্বে ফেরার জন্য উন্মুখ।

তবে জনসমাগমে রাজা এখন আর আসবেন না বলে বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া রাজা চার্লসের ক্যান্সার কোন স্তরে আছে তা নিয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশের পরেই তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এক্সে বলেছে, পুরো দেশ রাজার সুস্থতা প্রার্থনা করবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,