শান্তিগঞ্জে ভগ্নিপতির হাতে সমন্ধি খুন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ভগ্নিপতির হাতে সমন্ধি খুন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ০৫:০৮:০৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ভগ্নিপতির হাতে সমন্ধি খুন

প্রতিকী ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে দোকানের কাস্টমার নিয়ে কাটাকাটির জেরে আপন ভগ্নিপতি কামাল মিয়ার(৫২) হাতে আলাউদ্দিন(৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আলাউদ্দিন নায়নগর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কামাল মিয়া ও আলাউদ্দিনের দোকান একই পাশাপাশি। আসামী কামাল নিহত আলাউদ্দিনের ছোটবোনের জামাই। তিনি নায়নগরে গ্রামে ঘর জামাই থাকতেন। মঙ্গলবার সকাল ১০ টায় স্কুল ছাত্রী সুমা খাবার কিনার জন্য আলাউদ্দিনের দোকানের সামনে দিয়ে আসামী কামালের দোকানে আসে, তখন কামাল আলাউদ্দিনকে বলে যে তুমি আমার দোকানের কাস্টমার কেনো আটকাও, এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক বির্তক হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে আসামি কামাল তার দোকানে রাখা স্টিলের টুল দিয়ে আলাউদ্দিনের মাথায় আঘাত করলে  তিনি মারাত্মক ভাবে জখম প্রাপ্ত হন৷ পরে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী