সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজি-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজি-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ০৫:২২:৪৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজি-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজি-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন।


সুনামগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ইজারাদার কর্তৃক বাল্কহেড শ্রমিকদের নির্যাতন, মারধর ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালগঞ্জের ঘঘটিয়া এলাকায় সুরমা নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, জামালগঞ্জের নৌপথে বিআইডব্লিউটিএ এর নাম ভাঙিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে নদী চলাচলকারী বালু-পাথর বোঝাই নৌযানে চাঁদাবাজি করে আসছে। কোন প্রকার রশিদ ছাড়া শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে তারা। টাকা না দিলে শ্রমিকদের নির্যাতন করে চাঁদাবাজ চক্র।  বিষয়টি প্রশাসনকে জানালেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ নৌযান শ্রমিকদের। 

এসময় বক্তব্য রাখেন দূর্লভপুর বালু পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি  সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দী, বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সভাপতি  হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক ইসলাম, আওয়ামী লীগ নেতা কবির আলম  প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী