দোয়ারবাজারে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় সিলেট থেকে যুবক গ্রেফতার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দোয়ারবাজারে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় সিলেট থেকে যুবক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৪:২২:৩৮ পূর্বাহ্ন

দোয়ারবাজারে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় সিলেট থেকে যুবক গ্রেফতার

অভিযুক্ত শাহীন মিয়া গ্রেফতার।


সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক মাদ্রাসা মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার মামলায় আসামি শাহীন মিয়া ওরফে শাহীন মোড়লকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করে দোয়ারাবাজার থানা পুলিশ। গ্রেফতার শাহীন মোড়ল দোয়ারাবাজার উপজেলা বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা ছাত্রী টিফিন পিরিয়ডে বান্ধবীদের নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বখাটে শাহীন মোড়ল জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটির বান্ধবীদের চিৎকারে ভয় পেয়ে শাহীন পালিয়ে যায়।

নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্রী জানান, মঙ্গলবার দুপুরে মাদ্রাসার টিফিন পিরিয়ডে তিনবান্ধীর সঙ্গে বাড়ি যাওয়ার পথে এলাকার চিহ্নিত বখাটে শাহীন মোড়ল তাদের পথরোধ করে তাকে তুলে নিয়ে যায়। পরে মেয়েটিকে জোরপূর্বক কোমল পানীয় খাইয়ে অজ্ঞান করে ফেলে। পরে তার বান্ধবীদের চিৎকার শুরু করলে মেয়েটিকে রেখে শাহীন পালিয়ে যায়।

ভুক্তভোগীর বান্ধবী জানায়, শাহীন ভয়ভীতি দেখিয়ে তার বান্ধবীকে তুলে নিয়ে যায় এবং জোরপূর্বক কোমল পানীয় পান করিয়ে অজ্ঞান করে ফেলে। পরে তারা চিৎকার শুরু করলে সে পালিয়ে যায়।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়েকে বাড়ি আসার পথে ভয়ভীতি দেখিয়ে তুলে নিয়ে যায় শাহীন। সে তাকে কোমল পানীয় খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের চেষ্টা করে। পরে অজ্ঞান অবস্থায় আমরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসি।

এদিকে আসামি গ্রেফতারের দাবিতে বুধবার দুপুরে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। মিছিল করে তারা বখাটে শাহীন মিয়া ওরফে শাহীন মোড়লের শাস্তির দাবি করে। পরে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফেরান।

দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, ‘শিক্ষার্থীরা নিরাপদে স্কুল কলেজ মাদ্রাসায় যাতায়াত করবে আমরা এমনটাই প্রত্যাশা করি। আজ যে দুঃখজনক ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সাম্রাজ্য মিয়া জানান, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদরুল হাসান জানান, সিলেট শহরের একটি আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী