তোয়াকুলে লোকমান আহমদ ২য় মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

তোয়াকুলে লোকমান আহমদ ২য় মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৮:০৯:১০ পূর্বাহ্ন

তোয়াকুলে লোকমান আহমদ ২য় মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে লোকমান আহমদ দ্বিতীয় মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি বেলা ৩ টায় তোয়াকুল কলেজ সংলগ্ন সালুটিকর গোয়াইনঘাট প্রধান সড়কের পূর্ব মাঠে

পাইকরাজ দক্ষিণপাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে ৭ম মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

 দুবাই প্রবাসী লোকমান আহমদ ও ছোট ভাই ইতালি প্রবাসী কামাল আহমদের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় মিডবার ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে পাইকরাজ দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,তোয়াকুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি আনোয়ার হোসেন,মুরুব্বী কুতুব উদ্দিন ও গিয়াস উদ্দিন প্রমুখ।

 উদ্বোধনী ম্যাচে বি এফ সি ছাত্র পরিষদ কোম্পানীগঞ্জ ও ঘোড়ামারা লায়ন কিংস স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা প্রতিযোগিতা করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: