ছাতকে ফেসবুকে অ/পপ্রচারের অ/ভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মাম/লা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

তদন্তে সিআইডি

ছাতকে ফেসবুকে অ/পপ্রচারের অ/ভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মাম/লা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৬ ১১:৩৭:৩৪ অপরাহ্ন

ছাতকে ফেসবুকে অ/পপ্রচারের অ/ভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মাম/লা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার কুচবাড়ী এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পরিবারকে জড়িয়ে মানহানিকর, আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচারের অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১০ নভেম্বর সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন কুচবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে সাগর আহমদ। তাঁর পিতা ও বোনের পক্ষে দায়ের করা এ মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ৩৪/২৬।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কয়েকটি ফেসবুক আইডি ও একটি পেজ থেকে তাঁর পরিবারকে জড়িয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশের বিষয়টি নজরে আসে। এসব পোস্টে বিভ্রান্তিকর তথ্য, আপত্তিকর মন্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদিত ছবি প্রকাশ করা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ ও শেয়ার করার মাধ্যমে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর অভিযোগ, তাঁর পিতা ও বোনকে জড়িয়ে মিথ্যা ও আপত্তিকর বক্তব্য প্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক চাপ সৃষ্টির অভিযোগও করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, এসব পোস্টের কারণে তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজের লিংক, মানহানিকর পোস্টের স্থিরচিত্র এবং একটি পেনড্রাইভ আদালতে দাখিল করা হয়েছে।

বাদী সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগটি আমলে নিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বারের আইনজীবী অ্যাডভোকেট সজল হোসেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১