সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে মানববন্ধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৯:০৮:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে মানববন্ধন।


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও লুকোচুরির অভিযোগে ভিসির অপসারণের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে সচেতন সুনামগঞ্জবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন।


মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরুতেই শিক্ষক, কর্মচারীসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব নিয়োগের পরীক্ষা সুনামগঞ্জ না নিয়ে ঢাকা ও গাজীপুরের নেওয়া হচ্ছে। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকছে না। এছাড়া পরীক্ষা ফলাফলেও লুকোচুরি হচ্ছে। তাই অবিলম্বে এসব নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সুনামগঞ্জে পরীক্ষা নেওয়ার দাবিসহ ভিসির অপসারণ দাবি করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন— সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সভাপতি রবিউল লেইস, সাধারণ সম্পাদক শেরেনূর আলী, সাবেক সাধারণ সম্পাদক রুহুল তুহিন, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, অ্যাড. বুরহান উদ্দিন দুলন, অ্যাড এনাম আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী