জৈন্তাপুরে রাইসপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপন করা হচ্ছে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

জৈন্তাপুরে রাইসপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপন করা হচ্ছে

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৯:১৪:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে রাইসপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপন করা হচ্ছে


জৈন্তাপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে দ্রুত সময়ের মধ্যে ও স্বপ্ল খরচে ধানের চারা রোপনের জন্য আধুনিক প্রযুক্তি ব্যাবহার কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় স্বপ্ল সময়ে ও কম খরছে ধানের চারা রোপনের জন্য রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র ব্যাবহার করছে উপজেলার অনেক কৃষক।

জৈন্তাপুর উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারী) বেলা ১১:০০ ঘটিকায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন কার্যক্রম পরিচালিত  হয়।

উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কাটাগাঙ ( চৈলাখেল) ব্লকে ঢুপি গ্রামের সুলতান মিয়ার জমিতে এই যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (পিপি) মোহাম্মদ আনিসুজ্জামান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুরের এসএপিপিও গৌতম চন্দ্র সূত্রধর, উপ সহকারী কৃষি কর্মকর্তা সমর মোহন ধর, মো ইসতিয়াক আহমদ, মোহাম্মদ সাহাবউদ্দিন সহ অন্যান্যরা।

উল্লেখ্য চলতি মৌসুমে জৈন্তাপুর উপজেলা এই যন্ত্রের ব্যাবহার করে ৭০ বিঘা জমিতে ধান রোপন করা হয়েছে। এই যন্ত্রের মাধ্যমে একজন কৃষক প্রতিদিন ৭-৮ বিঘা জমিতে ধানের চারা রোপন করতে পারে।

এছাড়াও এতদিন যেখানে এক বিঘা জমিতে বীজতলা তৈরী করা থেকে শুরু করে চারা রোপন পর্যন্ত ৭-৮ জন শ্রমিকের প্রয়োজন হত এবং এর মজুরী বাবদ সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা ব্যয় হয়ে আসছিলো। সে একই জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র ব্যবহার করে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা ব্যায়ে ধান রোপন সম্ভব হচ্ছে। এতে করে কৃষকের প্রায় ৫০ শতাংশেরও বেশী ব্যায় কমে আসছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: