সিলেটে আরিফ হত্যাকান্ড: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সিলেটে আরিফ হত্যাকান্ড: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০১:০৯:২১ পূর্বাহ্ন

সিলেটে আরিফ হত্যাকান্ড: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।


সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আরিফ আহমেদ হত্যার প্রতিবাদে ও সিলেট সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ঘাতক হিরণ মাহমুদ নিপুসহ আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সিলেট সচেতন মহলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নিহত আরিফের মা আঁখি বেগমের সভাপতিত্বে ও জুয়েল আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান নিহত আরিফের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আরিফ একজন শিক্ষার্থী হিসেবে এদেশের আগামী দিনের ভবিষ্যৎ ছিল। সেই আগামীর ভবিষ্যৎ চিরতরে চলে গেল ঘাতকদের হামলার শিকার হয়ে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন কাউন্সিলর তার দলবল সঙ্গে নিয়ে একজন মেধাবী শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করতে পাড়ে। আরিফ ছিল তার অসহায় বাবা-মায়ের সংসারের হাল ধরার স্বপ্ন, সন্ত্রাসীদের হাতে সেই স্বপ্ন ভেঙে আজ চুরমার হয়ে গেছে যা অতি দুঃখজনক বিষয়। তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। চাঞ্চল্যকর এই আরিফ হত্যা নিয়ে পূর্বেও অনেক মানববন্ধন কর্মসূচি আমরা করেছি। তিনি সিলেটের সচেতন মহলের সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্দেশ্য করে বলেন, আমাদের প্রত্যেকের উচিত এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং যার যার স্থান থেকে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর আহ্বান জানান। আরিফ হত্যা মামলার ৮ আসামি বর্তমানে কারাগারে আছে।

পলাতক সৈয়দ সবুজ ও কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে মামলাটির দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। নিহত আরিফের মা এই নৃশংস হত্যা মামলার আসামিদের কঠোর শাস্তির দাবি জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: