জকিগঞ্জে জনতার হাতে আটক দুই গরু চোর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

জকিগঞ্জে জনতার হাতে আটক দুই গরু চোর

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৭:০৪:৪৩ পূর্বাহ্ন

জকিগঞ্জে জনতার হাতে আটক দুই গরু চোর

জকিগঞ্জে জনতার হাতে আটক দুই গরু চোর।


সিলেটের জকিগঞ্জে দুই গরু চোরকে হাতনাতে আটক করেছে জনতা।

বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামে গরু চুরি করতে গেলে স্থানীয় কামালপুর গ্রামে শতশত মানুষ চোরদের আটক করে ঘিরে রাখে।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরদের গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা, হলেন কাজলসার ইউনিয়নের চারিগ্রাম (নালুহাটি) গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে হানিফ আহমদ ও আব্দুল খালিকের ছেলে জসিম উদ্দিন।

আটককৃত দুজনকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে।

এসময় উত্তেজিত জনতার উদ্দেশ্যে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, আমি এই দুই জনের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করবো। আপনারা ধৈর্য্য ধারণ করুন।

এসময় কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া জকিগঞ্জ থানা পুলিশকে চুরদের আশ্রয়দাতা ও এখানকার সহযোগীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: