জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর সাথে সিসিক মেয়রের বৈঠক।
জলাবদ্ধতা সিলেট নগরীর অন্যতম সমস্যা। বর্ষা আসলেই সামান্য বা অতি বৃষ্টিতে ডুবে যায় সিলেট নগরী। অথচ এই জলাবদ্ধতা নিরসনে ড্রেন-কালভার্ট নির্মাণে শত শত কোটি টাকা ব্যয়ে উন্নয়ন করেছে সিসিক। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কারণ অপরিকল্পিত উন্নয়ন। সেই সাথে দাবী উঠে সুরমা নদী খননের। কারণ সুরমা নদীতে পানি বাড়লেই নগরে উপচে পড়ে পানি। যে পানি সুরমা সুরমা নদীতে বয়ে যাওয়ার কথা ছিল, সেই পানি উল্টো নগরীতে উঠে তলিয়ে দেয় জনবসতি। এরই পেক্ষিতে গতকাল বৃহস্পতিবার জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে এক আলোচনায় বসেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সেই আলোচনা সভায় অংশ নেন সিসিক কর্মকর্তারাও।
গতকাল বিকালে নগরভবনের কনফারেন্স হলে এ সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।এসময় উভয়পক্ষ নগরীর জলাবদ্ধতার কারণ ও তা নিরসনের ব্যাপারে নানা খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা করেন। তারা নাগরিক দুর্ভোগে অতিদ্রুত এ সমস্যা সমাধানের ব্যাপারেও ঐকমত্য পোষণ করেন তারা। পরে নগরীর বিভিন্ন ছড়া ও খাল পরিদর্শন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, লেফট্যান্যান্ট কর্ণেল (অব.) মো. একলিন আবেদিন. লে. কর্ণেল ইমরুজ্জামান, পিএসসি প্রকৌশলী মেজর রিয়াজ মাহমুদ, মো. আব্দুল কাদের, মো. হুমায়ুন কবীর খান, রাজি উদ্দিন খান, মো. তানভির রহমান, উজ্জ্বল কুমার দাস চৌধুরী, তন্ময় চক্রবর্তী, দিপ্ত প্রহর দত্তসহ সিসিক ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




