জগন্নাথপুরে চোরাই ৯টি গরু উদ্ধার, গ্রেপ্তার ১
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চোরাই ৯টি গরু উদ্ধার, গ্রেপ্তার ১

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৭:৫১:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চোরাই ৯টি গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ডানে গ্রেফতারকৃত চোর ও উদ্ধার হওয়া গরু।


সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাম্প্রতিককালে চুরি হয়ে যাওয়া গরুগুলো থেকে ৯ টি গরু উদ্ধার ও চোরচক্রের এক সদস্য কে গ্রেপ্তার করে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি উপজেলার মীরপুর ইউনিয়নের হাছানফাতেমাপুর গ্রামের নূর উদ্দিনের তিনটি গরু চুরি হয়। এবিষয়ে তিনি জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং সন্দেহ জনক উপজেলার উত্তর গড়গড়ি গ্রামের হিরন মিয়া নামে একজন কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার গড়গড়ি গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে ৯টি চোরাই গরু উদ্ধার করা হয়।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গরু গুলোর মধ্যে নুর উদ্দিনের দুটি গরু রয়েছে। এছাড়াও আরও ৭ টি চোরাই গরু পাওয়া যায়। গরুগুলো পুলিশ হেফাজতে রয়েছে। চোরচক্রের সদস্য কে জেল হাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী