প্রতিযোগিতায় অংশ নিতে সুনামগঞ্জের ধামাইল দল ভারতে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

প্রতিযোগিতায় অংশ নিতে সুনামগঞ্জের ধামাইল দল ভারতে

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৮:১৭:৩০ পূর্বাহ্ন

প্রতিযোগিতায় অংশ নিতে সুনামগঞ্জের ধামাইল দল ভারতে

প্রতিযোগিতায় অংশ নিতে সুনামগঞ্জের ধামাইল দল ভারতে।


ভারতের আসাম রাজ্যের শিলচরে শনি ও রোববার (১০ ও ১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ‘ধামাইল ও কন্যা প্রতিযোগিতা’। শিশু উদ্যানে সম্মিলিত লোকমঞ্চ আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে ভারত গেছে সুনামগঞ্জের একটি ধামাইল দল।

এ ধামাইল দলের পরিচালক ও বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপলু বলেন, শুক্রবার সকাল ৯টায় ভারতের উদ্দেশে রওনা দেন তারা। শনিবার আমরা তিন ক্যাটাগরিতে ১২ জন এই প্রতিযোগিতায় অংশ নেব।

এর আগে ভারতের শিলচরের সম্মিলিত লোকমঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর দাস স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সভাপতি দেবদাস চৌধুরীকে ‘ধামাইল কম্পিটিশন ও ধামাইল কন্যা কম্পিটিশনে’ আমন্ত্রণ জানানো হয়। এতে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সভাপতি দেবদাস চৌধুরী, সহসভাপতি রাম কৃষ্ণ সরকার অনুষ্ঠানে বিচারক হিসেবে এবং সহসভাপতি মোস্তাফ বাহার, সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক মিহির তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপলু প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। ধামাইল শিল্পী হিসেবে তুলি রানী দাস, পূর্ণিমা দেবী ও নৃত্যশিল্পী আঁখি, পিংকি, সোনালী, অর্পি প্রতিযোগিতায় অংশ নেবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী