দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৯:৫৭:২৭ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি

ফাইল ছবি


সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজনের  মৃত্যু ঘটেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি কুশিয়ারা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞাতনামা একটি গাড়ি এই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

এম সি



শীর্ষ সংবাদ: