শীতের রোদে বসন্তের হাওয়া: কৃষকের ব্যস্ততায় মেতে উঠেছে সাদা বক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শীতের রোদে বসন্তের হাওয়া: কৃষকের ব্যস্ততায় মেতে উঠেছে সাদা বক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০২/২০২৪ ০১:৪৪:৫৭ পূর্বাহ্ন

শীতের রোদে বসন্তের হাওয়া: কৃষকের ব্যস্ততায় মেতে উঠেছে সাদা বক

কৃষকের ব্যস্ততায় মেতে উঠেছে সাদা বক - জৈন্তা বার্তা


বাংলার প্রকৃতিতে ছয়টি ঋতু হলেও প্রকৃতির বৈচিত্র্যতা এখন আর পঞ্জিকার অনুশাসন মানে না। তাইতো শীতের ঋতুতে বইছে বসন্তের হাওয়া। মাঘ মাস শেষ হতে আরো কয়দিন বাকি। এরই মাঝে বসন্ত ঋতু দিচ্ছে উকি। শীতের জীর্ণতা সরিয়ে দিতে ঋতুরাজ বসন্তের আগমনি বার্তা বইছে শীতের হাওয়ায়। ইতিমধ্যে শীতের আবহাওয়ায় মার্চ মাসের মতো খানিক উষ্ণ আর খানিক হালকা হিমেল বাতাসের আঁচ পাওয়া যাচ্ছে।মাঘ মাসের শেষে শীতের মধ্যেই বসন্তের আগমন এবং প্রকৃতিতে পরিবর্তনের লক্ষণ। ফুটে উঠেছে শিমুল গাছে প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করা লাল রঙ্গিন ফুল।শীতের পতাঝরা মর্মর ধ্বনিকে ছাপিয়ে গাছের ডালে ডালে ফুটেছে রঙিন ফুল আর কচি পাতার সৌরভ। এদিকে মাঘ মাসের ভিতরে বোরো ধান রোপন শেষ করতে কৃষকরা বোরোর মাঠে হুমড়ি হয়ে পড়েছেন।বেড়েছে কৃষকের ব্যস্ততা, লাগিয়েছেন প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক। তবুও মাঘ মাসের ভিতরে শেষ করতে হবে রোপন।তাই

মাঠে মাঠে চলছে বোরো ধানের আবাদ। ফাল্গুন মাসে এসে বোরো ধান রোপন করা মন বুঝানো ছাড়া আর কিছু না, এমনটাই তাদের অভিমত। খরচ একটু বেশি হলেও মাঘ মাসের ভিতরে রোপন কাজ শেষ করতে রীতিমতো শীতের সাথে যুদ্ধ করে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন কৃষকেরা।

 কৃষকের এই ব্যস্ততার সাথে খাবার সংগ্রহে মেতে উঠেছে বাংলার অতি পরিচিত পাখি সাদা বক। প্রকৃতিতে শুভ্রতা ছড়ানো সাদা বক দলবেঁধে সংগ্রহ করছে খাবার। জমি চাষের সময় কৃষকের পিছু পিছু উড়ছে আর খাচ্ছে কেঁচোসহ মাটির বিভিন্ন পোকা-মাকড় । উড়ে চলছে দলবেধে। কখনও দিগন্তবিস্তৃত মাঠের সৌন্দর্য বাড়িয়ে তুলছে সাদা বকের দল। এ যেন কৃষকের সাথে বকের মিতালী।  ফসলের মাঠে ঝাঁকে ঝাঁকে সাদা বকের মিলন মেলায় ফুটে উঠেছে চিরন্তন বাংলার রূপ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: