ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৪ ০৬:৪০:৪৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ফাইল ছবি


সিলেটের ওসমানীনগরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলার ঘটনায় মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের বেতখাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন বেতখাই গ্রামের শফিকুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে বেতখাই গ্রামের জিলু মিয়া ও আনোয়ার হোসেনের সঙ্গে একই বাড়ির চাচাতো ভাই গণি মিয়া, বাদশা মিয়া, কাদির মিয়া ও শাহিন মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জিলু মিয়া তার মেয়ের কবর জিয়ারত করে প্রতিপক্ষের ঘরের সামন দিয়ে আসার সময় তাকে মারপিট করার অভিযোগ উঠে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মিমাংসা করে দেওয়ার জন্য রবিবার (১১ ফেব্রুয়ারি) বিচারের দিন তারিখ ধার্য করেন। কিন্তু মিমাংসার পূর্বেই শনিবার সকাল সাড়ে ৮টায় জিলু মিয়াদের উপর গণি মিয়া, বাদশা মিয়া, কাদির মিয়া, শাহিন মিয়া ও সুমন মিয়া হামলা চালান।  এসময় জিলু মিয়া, তার স্ত্রী হেনা বেগম, ছেলে রাসেল মিয়া, জাকির মিয়ার ছেলে মাহিদ ও নুরুল, ঝুনু মিয়ার স্ত্রী মমতা বেগম, শফিক মিয়ার মেয়ে হাছনা বেগম ও নাজমা বেগম আহত হন।  

হামলার সময় আনোয়ার হোসেন গরু নিয়ে বাড়ির নিকটবর্তী মাঠে গিয়েছিলেন। প্রতিপক্ষ সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেন মারা যান।  

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা অভিযানে রয়েছি, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: