দিরাই অ্যাসোসিয়েশন ঢাকার নতুন সভাপতি মুর্শেদ, সম্পাদক সুমন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দিরাই অ্যাসোসিয়েশন ঢাকার নতুন সভাপতি মুর্শেদ, সম্পাদক সুমন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৪ ১১:২২:১৭ পূর্বাহ্ন

দিরাই অ্যাসোসিয়েশন ঢাকার নতুন সভাপতি মুর্শেদ, সম্পাদক সুমন

দিরাই অ্যাসোসিয়েশন ঢাকার নতুন সভাপতি মুর্শেদ, সম্পাদক সুমন।


ঢাকায় বসবাসরত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাবাসীদের সংগঠন দিরাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়েছে। ২০২৪-২০২৫ মেয়াদের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলী মুর্শেদ খান।  সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সুমন পুরকায়স্থ। 

রাজধানীর সেগুনবাগিচায় ভোটগ্রহণ শেষে বিকালে  প্রধান নির্বাচন কমিশনারের অনুপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার উমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্যারিস্টার মাহদীন চৌধুরী। 

ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী অন্যরা হলেন,  সহসভাপতি পদে অশ্বিনী কুমার বৈষ্ণব, মো. নূরে আলম সিদ্দিকী, মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক হিসেবে মোজাম্মিল হোসেন ও সৈয়দ এলতেফাত হোসেইন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মুয়ীদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, দপ্তর ও প্রচার সম্পাদক প্রবীর তালুকদার, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক শুভ রায়, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাজু চন্দ্র তালুকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুমিত পুরকায়স্থ, মহিলা বিষয়ক সম্পাদক শেখ ফৌজিয়া আক্তার, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার, বি এম জাকির, মোহাম্মদ আবদুল কাদির মাদানি, প্রদ্যুৎ কুমার তালুকদার, মো. মুহিব উদ্দিন চৌধুরী তুহিন, সৈয়দ মনসুর আলম ও পিংকু রঞ্জন দাস।

ফলাফল অনুযায়ী বিনা প্রতিদ্বন্ধিতায় ২১ জন নির্বাচিত হয়েছেন। 

অনুষ্ঠানে বিগত কমিটির সভাপতি জনাব মনসুর আলম ও সাধারণ সম্পাদক পিংকু রঞ্জন দাস উপস্থিত হয়ে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী