পশুর খাদ্য খাচ্ছে গাজার বাসিন্দারা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ AM

পশুর খাদ্য খাচ্ছে গাজার বাসিন্দারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৪ ১২:০৫:১৩ PM

পশুর খাদ্য খাচ্ছে গাজার বাসিন্দারা

ছবি: সংগৃহীত


গাজার উত্তরের বাসিন্দারা দিনের পর দিন শিশুদের অনাহারে রাখতে বাধ্য হচ্ছে। কারণা ত্রাণবাহী গাড়িগুলোকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। কিছু বাসিন্দা বেঁচে থাকার জন্য পশুর খাদ্যকে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। কিন্তু এমনকি সেই শস্যের মজুদও এখন কমে যাচ্ছে বলে তারা জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পানির সংকট তীব্র মাত্রায় দেখা দিয়েছে। অনেকে পানির পাইপ খুঁজতে মাটি খনন করছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, গাজার উত্তরে ছোট শিশুদের মধ্যে তীব্র অপুষ্টি  ব্যাপক মাত্রায় বেড়েছে। এই হার ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

জাতিসংঘের ত্রাণ সমন্বয় সংস্থা ওচা জানিয়েছে, গত মাসে গাজার উত্তরে অর্ধেকেরও বেশি ত্রাণ মিশনকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কীভাবে এবং কোথায় ত্রাণ বিতরণ করা হবে সে ব্যাপারে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ বাড়ছে। উত্তরাঞ্চলে বসবাসকারী প্রায় তিন লাখ মানুষ মূলত সহায়তা থেকে বিচ্ছিন্ন এবং দুর্ভিক্ষের ক্রমবর্ধমান ঝুঁকির মুখোমুখি।

স্থানীয় চিকিৎসা সহায়তা কর্মী মাহমুদ শালাবি জানান, মানুষ পশু খাদ্যের জন্য ব্যবহৃত শস্য পিষে ময়দা তৈরি করছে। কিন্তু তাও এখন ফুরিয়ে আসছে। তিনি বলেন, ‘মানুষ বাজারে এটি খুঁজে পাচ্ছে না। এটি আজকাল গাজার উত্তরে এবং গাজা সিটিতে পাওয়া যাচ্ছে না।’

এম সি



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,