ফাইল ছবি
সংরক্ষিত আসনে ৬০ নারী প্রার্থী সিলেট বিভাগের। সংসদ সদস্য হওয়ার জন্য নিরন্তর লবিং চালিয়ে যাচ্ছেন তারা। ইতিমধ্যে তাদের ডাক পড়েছে গণভবনে। আগামী ১৪ ফেব্রুয়ারি সকালে তারা সাক্ষাৎ করবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে এ তথ্য। আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রির কার্যক্রম ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে, শেষ হয় ৮ ফেব্রুয়ারি।
তথ্য মতে, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মোট মনোনয়ন প্রত্যাশী ১৫৪৯ জনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্টিতব্য সাক্ষাতকারে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপ অংশটুকু প্রদর্শন করতে প্রার্থীদের। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সিলেট বিভাগ থেকে সংগ্রহ করেছেন ৬০ জন নারী প্রার্থী। এরমধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের স্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ড. নাজিরা চৌধুরী, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ডেইজি সারোয়ার, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবিনা আনোয়ার, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডনের স্ত্রী মুমতাহিনা ঋতু, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাড. শামছুন নাহার শাহানা, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদাসহ অনেকেই।
জৈন্তাবার্তা/জেএ




