তাহিরপুরে চোরাই পথে আসা পিয়াজসহ আটক ২।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত অতিক্রম করে, চোরাই পথে আসা ভারতীয় ১২০ বস্থা পেঁয়াজসহ দুইজনকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। এসময় একটি পরিবহন কারী পিক-আপ আটক করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার বাদাঘাট -তাহিরপুর সড়কের হাসপাতালের উত্তরের স্থান থেকে পিয়াজসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত ভারতীয় ১২০বস্তা পেঁয়াজের বাজার মূল্য ৪লক্ষ ৮হাজার টাকা, এবং ১টি পরিবহন পিকআপ
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাহিরপুর থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে, চোরাই পথে আসা ভারতীয় পেঁয়াজ,ও পরিবহন পিক-আপসহ চোরাই কারবারি সাহিবুর রহমান ও ড্রাইভার বাবুলকে আটক করতে সক্ষম হয়েছেন। এ অভিযানে, এসআই মৃণাল কান্তি ও এসআই মোফাজ্জলের যৌথ নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১২০ বস্থা ভারতীয় পেঁয়াজ, ১টি পিকআপসহ ২ জন চোরাকারবারিকে গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাহিবুর রহমন ও ড্রাইভার বাবুল মিয়া।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন এ-র সততা নিশ্চিত করেন।
জৈন্তাবার্তা/জেএ




