জৈন্তাপুরে উৎপাদিত শীমের বীচি বিদেশে রপ্তানিতে আশা জাগাচ্ছে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

জৈন্তাপুরে উৎপাদিত শীমের বীচি বিদেশে রপ্তানিতে আশা জাগাচ্ছে

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৪ ০৫:১৭:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে উৎপাদিত শীমের বীচি বিদেশে রপ্তানিতে আশা জাগাচ্ছে

জৈন্তাপুরে উৎপাদিত শীমের বীচি বিদেশে রপ্তানিতে আশা জাগাচ্ছে - জৈন্তা বার্তা


কৃষি সম্মৃদ্ধ অঞ্চল খ্যাত জৈন্তাপুর উপজেলায় শিম, বরবটি, গোয়ালগাদ্দা,জারা লেবু, নাগামরিছ, টমেটো, সরিষা ও তরমুজ উৎপাদনে ইতিমধ্য সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে জৈন্তাপুর উপজেলার কৃষকেরা।

শুধু চাষাবাদ কিংবা উৎপাদন করেই নয় বরং বাজারজাত করে চলতি মৌসুমে উচ্চ মুনাফা লাভ করে অর্থনৈতিক ভাবে সচ্ছলতা ফিরে পেয়েছে জৈন্তাপুরের ছয়টি ইউনিয়নের কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর দেয়া তথ্যমতে উপজেলায় উৎপাদিত দুইটি ফসল জারালেবু ও নাগামরিচ ইতিমধ্যে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে। সেই জায়গায় তৃতীয় ফসল হিসেবে  রপ্তানির আশা জাগাচ্ছে জৈন্তাপুরে উৎপাদিত শীমের বীচি।

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার সফল এক শীম চাষী হর্ণি ময়নাগ্রামের আলমাস উদ্দিনের বাড়ীতে আসেন গোয়াইনঘাট সালুটিকর এলাকার একজন রপ্তানিকারক ব্যবসায়ী মো ফখরুল ইসলাম।  

তিনি জৈন্তাবার্তা প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, জৈন্তাপুরের শীমের কদর সারা সিলেটসহ দেশজুড়ে।

তিনি বলেন, সিলেটের একটি কাঁচাপন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনিটেক্স করপোরেশনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে কঁচুর লতি, করলাসহ বিভিন্ন ধরণের সবজী ইউকে, তুরস্ক, আয়ারল্যান্ড সহ মধ্যপ্রাচ্যের দুবাই, সৌদি আরব ও কাতারে রপ্তানি করে আসছে। 

বর্তমানে শীমের বীচির চাহিদা থাকায় জৈন্তাপুরেরশিমের বিচির নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরো বলেন, বিচির সবুজ অংশটি পুরোপুরি রপ্তানিযোগ্য। সেই সুবাদে জৈন্তাপুরের উৎপাদিত শিমের বিচি পুরোপুরি যোগ্যতা সম্পন্ন। এখন দরদাম নিশ্চিত হলেই রপ্তানি প্রক্রিয়া পুরোপুরি আরম্ভ করা হবে অচিরেই। 

তিনি আরো জানান, জৈন্তাপুরের শিমের বিচি একবার রপ্তানি হয়ে গেলে খুব দ্রূত আন্তর্জাতিক বাজারে এর গ্রহনযোগ্যতা ও চাহিদা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদী। 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, শিম চাষের জন্য জৈন্তাপুরের উর্বর মাটি খুবই অনুকূল। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৩ কোটি টাকার শীম বিক্রি লক্ষমাত্রা অর্জিত হয়েছে।

এ মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে ২ হাজার ৫২০ জন কৃষক বানিজ্যিকভাবে শিমের চাষ করেন। সেই সাথে ৫ হাজার ১৬০ মেট্রিকটন শীম জৈন্তাপুর উপজেলায় উৎপাদিত হয়েছে।

তিনি আরো বলেন, জারালেবু ও নাগামরিচের মত শীমের বীচির চাহিদা আন্তর্জাতিক বাজারে রপ্তানিপন্য হিসেবে গ্রহনযোগ্যতা পেতে উৎপাদন ও ফসলের মান বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করছে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: