জগন্নাথপুরে জানমালের নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবীতে প্রতিবাদ সভা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জানমালের নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবীতে প্রতিবাদ সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৪ ১১:৪৪:০৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জানমালের নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবীতে প্রতিবাদ সভা

ছবি : নিজস্ব


বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বার বার ভূ-গর্ভে বিস্ফোরণ ঘটানোর ফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ও পাইলাগাঁও ইউনিয়নবাসীর জানমালের নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়ফেছি বাজারে আশারকান্দি ও পাইলাগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বড়ফেছি বাজার সমিতির সভাপতি সৈয়দ আব্দুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সমাজসেবক মুজিবুর রহমান মুরাদের পরিচালনায় এতে বক্তব্য দেন, সমাজসেবক আবু বক্কর, আক্কাছ আলী, মহিম খান, মসহুদ আহমদ, স্থানীয় ইউপি সদস্য শওকত আলী, আবু খালেদ লেবু, মুজিবুর রহমান, দুরুদ মিয়া, হাজি ছালিক মিয়া, হাফেজ আরজু মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বিস্ফারণে যেসব ক্ষতি হয়েছে তা অবিলম্বে ক্ষতিপূরণসহ এই বিস্ফারণ বন্ধের দাবী জানান।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা অবস্থিত যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনের অর্থায়নে পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সৃষ্টি হওয়া বিকট শব্দ আর কাঁপুনিতে এ উপজেলার শতাধিক ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। তবে পেট্রোবাংলার তদন্ত প্রতিবেদনে দাবী করা হয়েছে, প্রাকৃতিক ভূকম্পনের কারণে এই কম্পন হয়েছে। গ্যাস ফিল্ডের রূপ খনন কাজে নয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী