পরকীয়ায় জড়িত স্ত্রীর মাথা কেটে রাস্তায় যুবক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ AM

পরকীয়ায় জড়িত স্ত্রীর মাথা কেটে রাস্তায় যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৯:১৯:১১ AM

পরকীয়ায় জড়িত স্ত্রীর মাথা কেটে রাস্তায় যুবক

ছবি: সংগৃহীত


পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীর মাথা কেটে তা হাতে নিয়ে রাস্তায় চলার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশে বারাবানকি এলাকায় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনীল নামের বারানকির ওই বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি। বৃহস্পতিবার সেখানকার একটি সড়কে প্রকাশ্যে স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে ঘুরেছেন তিনি। পথচারীরা অনেকেই এই দৃশ্য তাদের মোবাইলের ক্যামেরায় ধারণ করেন। এ সময় তার এক হাতে ছুরি এবং অন্য হাতে স্ত্রী কেটে ফেলা মাথা দেখা যায়।

অনেকেই রাস্তা দিয়ে চলার সময় নৃশংস এই দৃশ্য দেখেন। পরে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। এনডিটিভি বলেছে, ভুক্তভোগী নারীকে আট বছর আগে বিয়ে করেছিলেন অনীল। তবে তারা বেশ কিছুদিন ধরে আলাদা বসবাস করতেন। বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে শিরোশ্ছেদ করে স্ত্রীকে হত্যা করেছেন অনীল। তাদের সংসারে দুই সন্তান আছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত বুধবার প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ প্রদেশে। ওই দিন ৪০ বছর বয়সী এক ব্যক্তি শিরোশ্ছেদ করে হত্যা করেন তার স্ত্রীকে। পরে কাটা মাথা হাতে নিয়ে স্থানীয় একটি বাস স্ট্যান্ডের কাছে যান তিনি। পারিবারিক সমস্যা নিয়ে স্ত্রীর সাথে তর্ক-বিতর্কের পর তার মাথা কেটে ফেলেন গৌতম গুচ্ছাইত নামের ওই ব্যক্তি।

স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গৌতম গুচ্ছাইতের এক হাতে স্ত্রীর কাটা মাথা আর অন্য হাতে কাস্তে। এ সময় আশপাশে জড়ো হওয়া লোকজনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কথা বলতেও দেখা যায় তাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। ২০২১ সালে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় লাফিয়ে পড়েছিলেন গৌতম। পরে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানায় তার পরিবার।

এম সি



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,